বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে প্রাণ গেলো দুই কিশোরের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
দিনাজপুরে বীরগঞ্জে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে প্রান গেছে সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ চন্দ্র পাল (১৪) নামে দুই কিশোরের।
সীমান্ত পাল বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর কুমারপাড়া গ্রামের নিখিল পালের ছেলে এবং প্রসেনজিৎ চন্দ্র পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। নিহত দু’জন সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করে। পূজা মন্ডপে বেলুন বিক্রির জন্য সোমবার সন্ধ্যায় নিজ বাড়ীতে গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলানোর কাজ করছিলো নিখিলের ছেলে সীমান্ত পাল। এসময় পাশেই বসে তাকে সহযোগিতা করছিলো সীমান্ত পালের চাচাতো ভাই প্রসেনজিৎ চন্দ্র পাল। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে সীমান্ত পাল ও প্রসেনজিৎ পাল গুরুতর আহত হয়।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু ঘটে। সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তাদের বাড়ীর বেশ কিছু অংশ বিধ্বস্ত হয়।
ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, ওসি তদন্ত মোঃ ময়নুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মরদেহ সৎকারের জন্য সরকারের পক্ষে তাৎক্ষণিক ভাবে প্রতিটি পরিবারকে ১০হাজার করে মোট কুড়ি হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ময়নুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।