বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় অগ্নিকান্ডে সনাতন ধর্মের ৭টি বাড়ি ভস্মিভূত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়া অগ্নিকান্ডে সনাতন ধর্মের ৭টি বাড়ি ভস্মিভ’ত হয়েছে।২৩ অক্টোবর (সোমবার) সন্ধায় রুহিয়া থানাধীন ২১নং ভোলাহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার সন্ধায় এলাকার সবাই যখন দুর্গাপূজা উপভোগ করতে ঢোলারহাট মন্দিরে অবস্থান করছিল। ওই সময় ধর্মপুর গ্রামের জনৈক পবিন চন্দ্র বর্মনের বাড়িতে  বৈদ্যুতিক সট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়।নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ৭টি পরিবারের ২৪টি ঘর পুড়ে ভস্মিভ’ত হয়।এতে নগদ টাকা,কয়েকটি ছাগল সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই গ্রামের  মদন মন্দ্র বর্মন।তার নগদ দেড় লক্ষ টাকা ৫টি ছাগল ,কাপড় চোপড়,বাসন কোসন ইত্যাদি সর্বস্ব আগুনে পুড়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন-পবিন চন্দ্র বর্মন,রবীন্দ্র নাথ বর্মন,রঘু চন্দ্র বর্মন,জগন্নাথ চন্দ্র বর্মন,রাজকুমার বর্মন,মদন চন্দ্র বর্মন ও রতন চন্দ্র বর্মন।
খবর পেয়ে ঠাকুরগাঁও দমকল বাহিনী র একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।