খাগড়াছড়ির রামগড়ে চোরাই পথে আসা ভারতীয় ৪০ বোতল মদ সহ ১ জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।গতকাল সোমবার গভীর রাতে রামগড় পৌরসোভার দারোগাপড়া এলাকার আনসার ভিডিপি ক্যাম্পের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত একরাম হোসেন রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার আবুল হোসেনের ছেলে। রামগড় থানার উপ পরিদর্শক মহসিন মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর গতি প্রকৃতি লক্ষ করে অভিযান পরিচালনা করা হয়।এসময় আনসার ভিডিপি কার্যালয়ের সামনে তাকে ধাওয়া করে আটক করা হয়।এসময় তার কাছে থাকা ৪০বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান,মদ সহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।তিনি আরো জানান,মাদকের বিরুদ্ধে রামগড় থানা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।সমূলে মাদক কারবারিদের নির্মূল করা হবে।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
রামগড়ে ভারতীয় মদ সহ এক যুবক আটক
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩