বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল জাতীয় পার্টির নেতা তারিক ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় শ্রমিক পার্টি ও জাতীয় তরুণ পাটির উদ্যোগে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, মরহুম আব্দুল হাকিম ভূঁইয়ার সু-যোগ্য পুত্র,জেলা জাতীয় পার্টির প্রভাবশালী সদস্য, আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক) ভূঁইয়ার নেতৃত্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাসমত মাহমুদ (ভূঁইয়া) তারিক।তিনি বলেন রাষ্ট্রধর্ম ইসলাম পল্লীবন্ধুর অবদান, হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলে যে উন্নয়ন হয়েছে। আজ ৩৩ বছরের ও সেই পরিমান উন্নয়ন হয়নি। উন্নয়নের সোনালী যুগে ফিরে যেতে জাতীয় পার্টির বিকল্প নাই। জাতীয় পার্টির হাইকমান্ড আমাকে নির্দেশ দিয়েছেন নান্দাইল উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্ৰহণ করার জন্য। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় তরুণ পাটির সভাপতি মোঃ এমদাদুল হক বুলবুল মাস্টার, সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা কৃষক পাটির সদস্য, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা সদস্য, আবদুস সাত্তার, উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির অংগ সংগঠনের শত শত  নেতাকর্মীবৃন্দ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু করে হাসপাতাল মোড়, নান্দাইল বাজার, কলেজ গেইট হয়ে তারিক ভূঁইয়ার কার্যালয়ে এসে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।