জামালপুরের দেওয়ানগঞ্জে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি জাহিদকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার আশিক উজ্জামান বিষয়টি প্রেসব্রিফিংয়ে নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে র্যাব-১৪ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি মো. জাহিদ হাসান উপজেলার বাঘারচর এমপি পাড়ার শামছুল হকের ছেলে।জানা গেছে, ধর্ষণের শিকার ৬ বছর বয়সী ওই শিশু বাঘারচর গ্রামের হাফেজিয়া কাওমী মাদরাসার শিক্ষার্থী। ঘটনার দিন গত ১০ আগস্ট মাদরাসার মাঠে অন্যান্য সহপাঠির সঙ্গে খেলাধুলা করছিলো। তাকে খেলনা জাতীয় স্টিকার দেয়ার কথা বলে ওই এলাকার আইনুল হক মাস্টারের বাড়ির পশ্চিম পাশে বাশঁঝাড়ের নিচে ডেকে নিয়ে যায় আসামি জাহিদ হাসান। পরে ওই শিশুর পড়নের প্যান্ট খুলে আসামি জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর ডাকচিৎকারে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে জাহিদ হাসান পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ আগস্ট ওই শিশুর নানি বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।কোম্পানি কমাণ্ডার জানান, ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি জাহিদ হাসানকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
জামালপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩