বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন আকন্দের পথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং হাইস্কুল মোড়ে জালাল উদ্দীন আকন্দের নেতৃত্বে রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। জালাল উদ্দীন আকন্দ ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। পথ সভায় সাধারণ জনগনের মাঝে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশের উন্নয়নের বার্তা পৌছে দেন এবং আবারও শেখ হাসিনা সরকারকে ভোটের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় জানতে হবে বলে সাধারণ ভোটারদের নিকট নৌকার ভোট প্রার্থনা করেন। জালাল উদ্দিন আকন্দ আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইলের আসনটি উপহার দিতে পারব। আর যদি আমাকে না দিয়ে অন্য যেই নৌকার মনোনয়ন পান আমি তার পক্ষেই নৌকার জন্য কাজ করে যাব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।