বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে নুরুল আলম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলো। উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড়ছেলের। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে দুই জন সন্তান রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। সে ঐ মসজিদের পাশের পরিত্যক্ত একটি কক্ষে থাকতো,মাঝে মধ্যে বাড়িতে যেতো। নিহতের স্ত্রী রাবেয়া জানান, তার স্বামী পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে অস্থায়ী ভাবে চাকরি করতো।অসুস্থ্য হলে বাগান কতৃপক্ষ তাকে চাকরি থেকে বের করে দেয়।স্বামীর চাকরি চলে যাওয়ায় দুই সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করেন।বাগানে কর্মরত অনেকের হাতে পায়ে ধরলেও চিকিৎসার জন্য কোন সহায়তা করেনি বাগান কতৃপক্ষ। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।