বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে কমিউনিটি ক্লিনিক অনলাইন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বিমাসিক সভার অনলাইন রিপোর্টিং টুল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকাল ১১ টার সময় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে কর্মশালায়  বক্তব্য রাখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বদরুল আলম, ডি.পি.এম কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ডা. গীতা রানী দেবী।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এর হেলথ ইনফরমেশন স্পেশালিষ্ট এনিমেস বিশ্বাস।

এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সদুকার্বারীপাড়া কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মংসাপ্রু কারবারী।

এসময় কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা, সভাপতি, সহ-সভাপতি, ক্লিনিকের সিএইচসিপিগণসহ স্থানীয় সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।