বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে নিখোঁজ হওয়া মেহেদী হাসান মুরাদের (৭) লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে মেরুরচর ইউপির টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মুরাদের লাশ উদ্ধার করা হয়। শিশু মুরাদ মেরুরচর ইউপির নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে।বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, শনিবার দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় মুরাদ। বিকাল ৩টার দিকে বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায়।এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়।জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরী দল বিকেল ৫টা থেকে শনিবার রাত ৮ পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি।পরদিন সকাল ৭টা থেকে ওই ডুবুরী দল আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে রোববার সাড়ে ১১টার দিকে শিশু মুরাদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এদিকে শিশু মুরাদের মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা ২০ ঘণ্টা পর শিশু মুরাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।