বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ৩৫ জন গ্রাম পুলিশের মাঝে ইঞ্জি: আরশাদ পারভেজের আর্থিক অনুদান প্রদান 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
অভয়নগরে শারদীয় দুর্গাপুজায় উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন গ্রাম পুলিশের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায়  ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এ অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অভয়নগর উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক  ইঞ্জিনিয়ার  আরশাদ পারভেজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ  ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমারেশ বৈরাগী, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমিরণ সরকার, অভয়নগর থানা  তাঁতী লীগে সভাপতি জিয়াউর রহমান জিয়া বাবুসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।