বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি,জেলা প্রশাসক ,পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রধান পূজামন্ডপ রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিদর্শন করেছে খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান,পুলিশ সুপার মুক্তা ধর,জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু।এসময় তারা মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং পূজা উদযাপন কমিটির কাছে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করেন। শনিবার (২১ অক্টোবর) মহা সপ্তমী পুজার দিন তারা পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়া পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে পুজায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কারবারী,রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মমতাজ আফরিন,রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিন,এমিল্যান্ড মানস চন্দ্র দাস,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান,রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্যামল রুদ্র,বর্তমান সাধারণ সম্পাদক শুভাশিস দাস,সাবেক সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ,পূজা উদযাপন কমিটির সদস্য পলাশ ও লিটন দাশ সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।