যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২য় শ্রেণির থেকে ১০ম পযর্ন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ও সদর উপজেলার আংশিক ২৩ টা প্রতিষ্ঠানের ৩৯৮ জন ছাত্র- ছাত্রী এ পরিক্ষায় অংশ গ্রহণ করে। পরিক্ষায় দুই জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ টি কক্ষে যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (গভ নং s- ৩৩২৪(১১৩) ২০০৩ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কেন্দ্র সচিব নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, পরিচালক রাকিবুল ইসলাম।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ অক্টোবর, ২০২৩