বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলো এমপি টিটু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত মুজিব একটি জাতির রুপকার ছবিটি সকলকে দেখার জন্য উৎসাহীত করতে শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর রাজিয়া সিনেমা হলে গিয়ে নেতা-কর্মীদের নিয়ে ছবিটি দেখলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
মুজিব চেতনায় সকলকে উদ্বুদ্ধ করতে মুজিব একটি জাতির রুপকার এই ছবিটি সকলকে দেখার আহবান জানিয়ে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ ইতিহাস যে এক এবং অভিন্ন এ ছবিটি দেখার মাধ্যমে তার সমস্ত জীবনের প্রতিচ্ছবি সুখ-দুঃখ লড়াই-সংগ্রাম বাংলাদেশের সাধীনতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক বঙ্গবন্ধুর পরিসমাপ্তি এ ছবিতে তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, আশা করি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মতো আজ থেকে উপজেলার ১২টি ইউনিয়নের নেতাকর্মীসহ আমাদের প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মীরা এই ছবিটি দেখতে আসবে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই মুজিব চেতনায় সকলকে উদ্বুদ্ধ করা। জাতির জনকের আজীবন-সংগ্রাম সেই সংগ্রামটা এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। সেই চেতনা যেন আমাদের নাগরপুরের সকলের মধ্যে জাগ্রত হয়, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আজ এই ছবিটি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি তারা তাদের পরিবার-পরিজন নিয়ে দেখতে আসছেন। আমি আশা করি প্রত্যেকটি মানুষ আপনারাও পূজার ছুটিতে এই ছবিটি দেখতে আসবেন। এই ছবিটি দেখলে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ কিছুটা হলেও ধারণ করতে পারবেন।
এ সময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।