বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শেখ রাসেলের জন্মদিবসে উপলক্ষে হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০’তম জন্মদিবস উপলক্ষে হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর)  সন্ধ্যায় হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জুনেদ আহমদ এর সভাপতিত্বে ও মোঃ রুবেল আহমদ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা শামীম মিয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর আলম।
প্রধান অতিথি মোহাম্মদ শামীম মিয়া বলেন, শেখ রাসেলের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নির্মম আর ঘৃণ্যতম শিশুহত্যার ঘটনা।’ ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার ট্র্যাজেডির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড সদ্য স্বাধীন রাষ্ট্র ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রের বাস্তবায়ন। কি অপরাধ ছিল জাতির জনকের আদরের শিশুপুত্র রাসেলের। বিশ্ব বিবেক আজ জানতে চায়। ঘাতক নূরসহ দন্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক বাংলার জনতার আজ এ দাবী।
অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, আওয়ামীলীগের অন্যতম নেতা আবুল কালাম আজাদ লিটন , বাসিত আহমেদ, জাহিদ ইসলাম, মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজী ময়না মিয়া, মোঃ শাহজাহান মিয়া, আব্দুল আলীম, মোঃ দিলশাদ, ছালিক মিয়া, রাসেল আহমেদ, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ আসরাফুল গালিব, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী, হাফিজ খাঁন, ইমরান আহমদ, আলী খাঁন, ​সন্থানু দত্ত প্রমি, মোহামেদ তারেক, মোহাম্মদ দিপু মিয়া, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।