বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সজীব হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত ৪ আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বেনাপোলে ইজিবাইক চালক সজীব হত্যার সাথে সরাসরি জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র সদস্যরা।

ডিবি(যশোর) কার্যালয়ের এক “প্রেস ব্রিফিং” এর মাধ্যমে জানানো হয়েছে যে, “জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে”।

তারই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর/২০২৩ ইং  আনুমানিক সকাল ৭ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া টু খড়িডাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর ধানী জমি থেকে অনুমান ১৯ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সংবাদ পেয়ে একই থানার গয়ড়া গ্রামের জনৈক সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় তার বড় ছেলে সজীব গাজি (১৯)বলে জানায় এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৭ তাং- ১৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়”।

ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবি’র এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে। তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত ২ সদস্য ১। শামীম ও ২। রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে ধরে তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ে টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগীদের নিকট রাখে মর্মে জানা যায়।
আসামীদের নাম,ঠিকানা:
১) শামিম হোসেন (২০), পিতা- লিটন আলী,সাং গয়ড়া এ/পি বড়আঁচড়া (ইদু’র বাড়ির পাশে), (২) আশরাফুল আলম রাব্বি (১৯), পিতা- সওদাগার আলি, সাং- বড়আঁচড়া (ভরত’র বাড়ির পাশে), (৩) আজম হোসেন (২০), পিতা- ইসমাইল হোসেন @ বারমা, সাং- বড়আঁচড়া মাঠপাড়া, সর্বথানা- বেনাপোল পোর্ট, (৪) জাহাঙ্গীর কবির (৩০), পিতা- রবিউল ইসলাম, সাং রাড়িপুকুর, থানা- শার্শা, সর্বজেলা- যশোর”।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।