বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
যশোরের আভয়নগর উপজেলায় ফিলিস্তিনিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের পুরাতন বাস স্টান্ডের যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজন বিশ্বাস, শাহ্ সেকেন্দার, মোস্তাক আহমেদ স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ কামাল জিতু, সাংগঠনিক সম্পাদক খান ইমরান, সোহানুর রহমার প্রান্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৌরভ দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেক জামিল, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ রিয়াজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জগন্নাথ চক্রবর্তী, সদস্য ইবনে রাহাত প্রমুখ। এসময় অনান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।