বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

নওগার আত্রাইয়ে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। ওই গৃহবধূ উপজেলার নওদুলী গ্রামের নূরুল ইসলামের ২য় স্ত্রী রেবেকা খাতুন আদরী (৩৫)।

জানা যায়, স্বামী নূরুল ইসলাম এক থেকে দেড় বছর পূর্বে আদরীকে ২য় বিয়ে করেন। বিয়ের পর থেকে নওদুলী বাজারের এক ভাড়া বাসায় থাকেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পান গৃহবধূ আদরীর লাশ শয়ন ঘরের ফ্যানের সাথে ঝুলছে। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সমবেত হয়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।

আত্রাই থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে এটি হত্যা না আত্নহত্যা। আপাতত আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।