ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী হক ফাতেমা পাঠাগার টি মঙ্গলবার(১৭ অক্টোবর) রাত দশটায় পরিদর্শন করেন নান্দাইল উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।তিনি পাঠাগারে ঘুরে ঘুরে সকল বই গুলোই দেখেন।পরিদর্শন শেষে পাঠাগারের মন্তব্য বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন, এবং উক্ত পাঠাগারের খুবই প্রশংসা করেন।এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু,বই পড়া আন্দোলনের নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও পাঠাগারের সভাপতি এনামুল হক বাবুল,নান্দাইল উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খুসরু, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, গাংগাইল ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার, প্রভাষক এহসানুল হক তানভীর, এহতেশামুল হক শাহিন শিক্ষিকা জীবন নেশা দীপ্তী বাউল মেলা পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি ক শ্রেণীভুক্ত একটি সরকারি অনুমোদন প্রাপ্ত পাঠাগার।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
হক ফাতেমা পাঠাগার পরিদর্শন করেন ইউএনও অরুন কৃষ্ণ পাল
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩