বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
নওগাঁর সাপাহারে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যেয়ে  সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
জানা যায় কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনের লেখাপড়া গুণগতমান ও সাফল্য কামনা করেন তিনি।
এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার , বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক প্রদীপ সাহা, আলমগীর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় ও লেখাপড়ার খোঁজখবর নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।