বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে  সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল  মঙ্গলবার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসন ও  সমাজসেবা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে.এম. আবু নওশাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সহায়তা দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রাম হবে শহর এই পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান,মো. হাফিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, এ্যাড. নাসির উদ্দিন, মো. তৈয়বুর রহমান, জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা এএফএম ওহিদুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।