বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে, আমরা সবাই ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এই স্লোগানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো রামগড় সরকারি ডিগ্রী কলেজের হাজারো নবীন শিক্ষার্থীকে।

রোববার সকালে রামগড় সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

রামগড় সরকারি ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ ও প্রভাষক মনির হোসেন মজুমদার সহ প্রমুখ।

এছাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরাফাত হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ওমর ফারুক শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউচার হাবিব শোভন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কেশু মারমাসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আরো সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, রামগড় সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গুরুত্বপূর্ণ দায়ীত্বে অধিষ্ঠিত হয়েছেন আগামীতেও তোমাদেরকে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। আজকের তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।