লামায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টম্বর) সকাল ১১ টায় লামা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সময় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে নিজেই হাত ধুয়ে সকলকে হাত ধুতে উদ্বুদ্ধ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন , তথ্য অফিসার খন্দকার তৌহিদসহ সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ অনেকে।