বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আ. লীগের দুপক্ষের উত্তেজনা, সভায় চেয়ার ভাঙচুর

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
বাসাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের আয়োজনে সরকারের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে প্রস্তুতি সভা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা যায়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের ১৫ বছরের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভা আহ্বান করেন অলিদ ইসলাম। একপর্যায়ে সভা শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমানের  (গাউস) নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল এলাকায় গিয়ে শেষ হয়। এক পর্যায়ে প্রস্তুতি সভার আয়োজনে ব্যবহৃত কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে উন্নয়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে গাউস বলেন, অলিদ ইসলাম বিএনপি জামায়াতের লোকজন নিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আমরা তা প্রতিহত করেছি।
বাসাইল থানার ওসি মাজহারুল আমিন বলেন, দুপক্ষের উত্তেজনার খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর আগে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি।
অলিদ ইসলাম বলেন, আমাদের সভা শুরুর দেড় ঘণ্টা আগে বাসাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান (গাউস) ও সম্পাদক মির্জা রাজিকের নেতৃত্বে বাদলের লোকজন ১০/১৫টি চেয়ার ভাঙচুর করে। এ সময় আমাদের লোকজন উপস্থিত হলে তারা চলে যান। পরে আমরা যথারীতি প্রস্তুতি সভা করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।