বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বোমা হামলার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রানাগাতি এলাকায় সংঘবদ্ধ চক্রের বোমা হামলার প্রস্তূতির সময় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভয়নগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলা হয়েছে যার নং ০৯ তারিখ ১২/১০/২০২৩ ইং। মামলা সূত্রে জানা গেছে, গত ১২/১০/২০২৩ দিবাগত রাত আনুমানিক ১.১৫ টার সময় অভয়নগর এলাকায় নাশকতা ও সরকারের ভাব মূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উপজেলার রানাগাতি উত্তর পাড়ার মৃত আব্দুর রহমান শেখের পুত্র আব্দুল হাই(৫৫) শেখ’র বাড়িতে সংঘবদ্ধ চক্রের বোমা বানানোর সময় অসাবধানতাবশত বিষ্ফোরণ ঘটে। এতে ঘরের চাল উড়ে যাওয়াসহ আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়াসহ বাসিন্দারা আহত হয়। খবর পেয়ে পুলিশ বোমা বিস্ফোরণে ব্যবহারিত আলামত জব্দ ও একজনকে আটকসহ ১১ জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জন অজ্ঞাত ব‍্যক্তিকে আসামি করে, অভয়নগর থানার অধীন উত্তর সিদ্দিপাশা পুলিশ ক‍্যাম্পের আইসি এসআই বিমান তরফদার বাদি হয়ে আন্তর্ঘাত ও ধ্বংসাত্বক কাজের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বিস্ফোরণ ঘটানোর অপরাধে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বোমা বিষ্ফোরণ ঘটনায় মামলা হয়েছে, এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।