বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নির্বিচারে বোমা হামলা,বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে শনিবার সকালে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহীম কাসেমীর সভাপতিত্বে মাওঃ আমরুল্লাহ ও মাওঃ ওয়ালীউল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি শরীফুর রহমান।
এ ছাড়াও বক্তব্য রাখেন,বারুইগ্ৰাম মাদ্রাসার মুহতামিম মাওঃ নুরুল আলম সাহেব, অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ গোলাম মোস্তফা, জামিয়া ফাতেমা খাতুনের পরিচালক হাফেজ মাওঃ আব্দুল আহাদ, মুফতি আবুল হাসিম, মুফতি শহীদুল্লাহ, মাওঃ এনায়েতুল ইসলাম মুক্তি, মাওঃ রহমত উল্লাহ প্রমুখ, বক্তারা বলেন সাত দশক ধরে চলমান ফিলিস্তিনি জনগনের ট্ট্যাজেডির অবসান ঘটানো, তাদের ন্যায্য অধিকার অর্জনের মাধ্যমে এবং তাদের দখলকৃত ভূমি থেকে দখলদারিত্বের অবসান ঘটানোই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা অর্জনের একমাত্র উপায়।বর্বর ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছে গাজার সাধারণ জনগণ, ফিলিস্তিনের মুসলমানদের কে রক্ষায় বিশ্ববাসী এগিয়ে আসা ঈমানী ও মানবিক দায়িত্ব হয়ে পড়ছে। ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন হাজার হাজার মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা পরিশেষে বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ টু ময়মনসিংহ হাইওয়ে রোড হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্মত্ত জাহান মহিলা কলেজের মাঠে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।