মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, উড়ে গেল কিশোরের চোখ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের বেগুন-কচু ক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোরের এক চোখ উড়ে যাওয়া সহ ক্ষত-বিক্ষত হয়েছে। এ ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন
 
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
আহত মুরাদ হোসেন বড় আঁচড়া ৯নং ওয়ার্ডের  আরিফের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ দুপুরে বাড়ির পাশে বেগুন-কচু ক্ষেতে কাজ করছিল। এসময় সে বোমাটি চিনতে না পারায় তাতে আঘাত করে। ফলে বিকট শব্দে বোমাটি বিষ্ফোরিত হয়। এসময় বোমার শব্দ শুনে সেখানে আমরা গিয়ে দেখি মুরাদ মারাত্মক ভাবে আহত হয়েছে। বোমার আঘাতে মুরাদের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। তাকে আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
বেনাপোল বড়আঁচড়া ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন বলেন, মুরাদ কচু ক্ষেত্রে কাজ করার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মারাত্মক ভাবে ক্ষত-বিক্ষত হয়েছে। কে বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে গেছে। 
 
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর এঘটনায় বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কি কারণে সেখানে বোমা রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।