মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর চাঞ্চল্যকর ‘শয়ন’ হত্যার আসামী আশুলিয়ায় র‌্যাবের হাতে আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সামিউল ইসলাম শয়ন (২৬) হত্যাকান্ডের অন্যতম আসামী মাসুদ রানা শুভ (২১) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। জানাগেছে, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন,চাঁদাবাজি, চুরি.ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার(১০ অক্টোবর) ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে আটোয়ারীর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সামিউল ইসলাম শয়ন(২৬) কে অপহরণ করে মাঝ রাস্তায় মাথায় আঘাত করে চলন্ত মোটরসাইকেল হতে ফেলে দিয়ে হত্যাকান্ডের আসামী ঠাকুরগাাঁও সদর উপজেলার মাসুদ রানা শুভ(২১)কে আটক করতে সক্ষম হয়। র‌্যাব-৪ কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে,আসামী শুভ জানায়, গত ৬ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিকটিম সামিউল ইসলাম শয়ন এবং গ্রেফতারকৃত আসামী মাসুদ রানা শুভ ও তার এক সহযোগীর মধ্যে টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হলে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী কৌশলে ‘শয়ন’ কে পল্লী বিদ্যুৎ মোড়ে চা খাওয়ার জন্য মোটরসাইকেলে উঠতে বললে সে সরল বিশ্বাসে তাদের মোটরসাইকেলে উঠে। পরবর্তীতে তাকে সেখানে না থামিয়ে অন্যস্থানে নিলে ভিকটিম ও তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাথায় সজোরে আঘাত করে ভিকটিমকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শয়ন কে ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং আটোয়ারী হাসপাতালে ভর্তি করে। শয়নের পরিবার খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসে এবং পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে শয়নকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। ঐদিন রাতেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শয়নের মৃত্যু হয়। উক্ত ঘটনায় শয়নের মা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে হত্যাকারী আত্মগোপন করে। র‌্যাব-৪ জানান, গ্রেফতারকৃত আসামীকে আটোয়ারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া বলেন, আমাদের পুলিশ সহ র‌্যাব কাজ করছে। একজন গ্রেফতার হয়েছে। অন্য আসামীরাও গ্রেফতার হবে ইনশাইল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।