মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে মধ্যরাতে পাহাড় কাটার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে মধ্যরাতে পাহাড় কাটার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে রাকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার পর রামগড়  পৌরসভার বৈদ্যটিলা নামক স্থানে এ অভিযান পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম রামগড় পৌরসভার গর্জনতলীর এরাকার বাসিন্ধা  মৃত আবুল কাশেমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।