মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ব্লেন্ডার মেশিনে মিলল বৈদেশিক মুদ্রা, আটক পাসপোর্ট যাত্রী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

যশোরের বেনাপোলে ৯০ হাজার ইউএস ডলার, ভারতীয় ১হাজার ৬১০ রুপি ও ৩২ হাজার ৪৮০ টাকা সহ মো: মানিক মিয়া (৩৭) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।

বুধবার সকাল ৭টার সময় বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়। আটক পাসপোর্ট যাত্রী মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ডলারের বড় একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম হতে এক পাসপোর্ট যাত্রীর ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ মানিক মিয়াকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।