আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপিকে ৭ম বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে লামা উপজেলার সরই ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সরই বাজারস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হলরুমে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এতে আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং, উপজেলা আ, লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার,ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আলম, সম্পাদক দূর্যোধন ত্রিপুরা,বান্দরবান জেলা ছাত্রলীগের সম্পাদক মোঃ সাদ্দাম হোছাইন মানিক,বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,সম্পাদক মেহেদী হাসান রনি, সরই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান (সভাপতিত্বে), সঞ্চালনায় সম্পাদক খানে আলম ইরফানসহ অনেকেই। এর আগে সকালে গজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।