মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৯ অক্টোবর) বিকেলে বাসাইল থানার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক চিত্র তুলে ধরেন এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান। এসময় নবাগত ওসি মোহাম্মদ মাজহারুল আমিন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভারিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাশেদা সুলতানা রুবি, সহ-সভাপতি খায়রুল ইসলাম তালহা,  এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহমেদ রাসেল, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের সদস্য সাইদুল ইসলাম দিপু ও শরীফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি  এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি’র প্রতিনিধি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক শাহনাজ খানম রেখা, মিলন ইসলাম, সাইফুল ইসলাম, জিয়ারত জুয়েল, তোফাজ্জল হোসেন, সহদেব সূত্রধর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।