মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জামালপুর জেলা জজ আদালতে হাজিরা করা হলে বিজ্ঞ বিচারক গ্রেপ্তারের আদেশ প্রদান করেন এবং কারাগারা পাঠানোর নির্দেশ প্রদান করেন।

৯ অক্টোবর সকালে জামালপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন। এ প্রসঙ্গে মামলার বিবাদী পক্ষের আইনজীবি ফজলুল হক জানান, ‘জামালপুর বিএনপি’র এক জনসভায় বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করার অভিযোগে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের নামে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় আবু সাঈদ চাঁদ আদালতে হাজিরা দেন। এ মামলার তদন্তকারী সংস্থা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তাঁদের আদেশ মঞ্জুর করেন এবং কারাগারে প্রেরনের নির্দেশ দেন। একই মামলায় জামিনে থাকা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন আদালতে হাজিরা দিলে আদালত তাঁদের জামিন বহাল রাখেন।

প্রসঙ্গত, গত ১৯মে রাজশাহীর পুটিয়াতে এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনার পরে জামালপুর জেলা বিএনপির এক জনসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেন।

এমন অভিযোগে গত ২৩মে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আললসহ বিএনপি-জামায়াতের ৭জন নেতার নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ৪০০/৫০০জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।