মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে জাতীয় জন্ম মৃত্যু দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে  ময়মনসিংহের নান্দাইলে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর  সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক  প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন  ।
 উপজেলা প্রশাসনিক হল রুমে   জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মোঃরফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সহ ইউপি সচিব ও ইউপি উদ্যোগতাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।