মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরন ও ক্লাসের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায় পল্লীমঙ্গলী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরন ও ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ অক্টোবর) সকালে পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষার্বষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও ক্লাসের উদ্বোধন করা হয়।পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকার গ্রæপের চেয়ারম্যান আলহাজ আলমগীর সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান মিলন। পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক কুমার সঞ্জীব বসুর সঞ্চারনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রভাষক জি এম রফিকুল ইসলাম, মো. নূর জালাল, তাপস কুমার মন্ডল, মো. ইকবাল কবীর, অভিভাবক সদস্য রসময় বিশ্বাস, শিক্ষার্থী নূরনাহার আক্তার বিথি, মোহাম্মাদ ইসরাফিল প্রমুখ। সহকারী অধ্যাপক হোসেন আলীকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, নিশাত শোভা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে এবং জাকিয়া সুলতানা কিরাত প্রতিযোগিতায় ও সামিয়া খাতুন রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।