মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে হাবলা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মী সভার আয়োজন করে হাবলা ইউনিয়ন আওয়ামীলীগ।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন,সাইফুজ্জামান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলু,সদস্য আজাদ তালুকদার, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,সাধারন সম্পাদক মির্জা রাজিক,সাবেক মেয়র আব্দুর রহিম আহম্মেদ, সহ-সভাপতি এ.কে আজাদ খানশুর,রতন মিয়া,নাজমুল হুদা খান বাহাদুর,আবু হানিফ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সি.যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নিরান,উপ দফতর সম্পাদক ফরিদ মিয়া সহ প্রমুখ।
হাবল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজম আলী এর সভাপতিত্বে উক্ত কর্মীসভায় সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু
উক্ত কর্মী সভার দ্বিতীয় অধিবেশনে প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের কাছ থেকে বায়োডাটা গ্রহন করা হয় এবং পরবর্তী ১ সপ্তাহের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক ঘোষণা করা হবে বলে সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থীদের আশ্বস্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।