মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় ৩৪১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে- বীর বাহাদুর এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেছেন, বিগত ৫ বছরে লামা উপজেলায় ৩৪১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। অন্য কোনো সরকারের আমলে পার্বত্য এলাকায় এত উন্নয়ন করেনি’ ‘আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য এলাকার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন তরান্বিত হচ্ছে। এ সরকার জনবান্ধব সরকার তাই এই আমলে সমতলের মতো পার্বত্য এলাকায় এত উন্নয়ন হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এসব বলেন।
পার্বত্যমন্ত্রী আরো বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার যে উন্নয়ন করেছে, তার সুফল পাচ্ছে পার্বত্যবাসী। প্রতিটি উপজেলায় সড়ক যোগাযোগ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আর আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় পার্বত্যমন্ত্রী দারিদ্র্যমুক্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আগামীতেও আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান।
এসম লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত,লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল দাশ, জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান,ফাতেম পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জেলা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারি দফতরের ঊর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।