মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটো মিশুক উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত মিশুক উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এ অভিযানের সার্বিক তথ্য তুলে ধরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৭ অক্টোবর (শনিবার) দুপুরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উক্ত অভিযানের সার্বিক বিষয়ে তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে রাত্রীকালীন কিলো-১ ডিউটি টিম ৬ অক্টোবর রাত ৮ টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানার গোপালপুর বাজারের পশ্চিম পার্শ্বে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় একটি ব্যাটারী চালিত মিশুক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধা সদরের মধ্যপাড়ার  কায়ছার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মধ্যধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০), আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো মিশুক ও একটি ধারালো ছোরা উদ্ধার করেন। পুলিশ সুপার কামাল হোসেন আরো জানান, গ্রেফতারকৃতরা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো চাকু দিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ও কিলঘুষি মেরে অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।