মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

তানজিনা বেগমের পরিবারে হাসি ফুটালো শুভসংঘ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
অসহায় ও দরিদ্র পরিবারে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ভালো মতো সংসার চলে তানজিনা বেগমের (৪৫)। দীর্ঘ দিন ধরে বাড়ির টিউবওয়েল টি নষ্ট হয়ে গেছে। সংসারে অভাব অনটন থাকায় টিউবওয়েল নিতে পারছিল না। এজন্য যাবতীয় কাজ করার জন্য পানির সমস্যায় ভুগছিল পরিবারটি ।পানির যোগান দিতে  প্রতিবেশীর বাড়ি হতে পানি নিয়ে নিত্য প্রয়োজনীয়  যাবতীয় কাজ করে। এই অবস্থায় তাদের এই পরিবারে কষ্টের কথা শুনে পাশে দাড়িয়েছে  বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (৭ ই অক্টোবর) সকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বীরগঞ্জ শুভসংঘ স্কুলে অসহায় পরিবাটির মাঝে  টিউবওয়েল বিতরণ করা হয়।
অসহায় তানজিনা বেগমের গ্রামের বাড়ি কাহারোল উপজেলা ভেলয়া গ্রামে,  স্বামী দিনমজুর, ছেলে পড়াশোনা পাশাপাশি অন্যের দোকানে কাজ করে কিন্তু সেখানে বিক্রি ভালো না থাকায় বেকার হয়ে বাসায় বসে আছে ।
টিউবওয়েল পেয়ে তানজিনা বেগম বলেন , আমার এই অভাব ও বিপদের সময় শুভসংঘ আমার পরিবারকে টিউবওয়েল দিবে ভাবতে পারি নাই  আর এখন আমাকে পানির জন্য কষ্ট করে মানুষের বাসায় যেতে হবে না। আল্লাহ বসুন্ধরা
শুভসংঘের সকলকে দীর্ঘজীবি করুক।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম-সাধারণ তানভীর হোসেন  কার্যকরী সদস্য মাসুদ রানা, জাহিদ হাসান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।