“ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”, এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ০৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজের সার্ভার সমস্যা সহ অন্যান্য জটিলতা ও ভোগান্তির কথা উল্লেখ করে ইউপি সচিব ও উদ্যোক্তারা বক্তব্য রাখেন। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধিজনসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩