জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে রান্না ঘর থেকে গোলাপ ফুল বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাপ ফুল বেগম সাধুরপাড়া ইউনিয়নে নিলের চর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার দেওয়াগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী জানান,স্থানীয়রা বৃহস্পতিবার বিকালে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রান্না ঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহটি ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ। তিনি আরো বলেন গলায় একটি দাগ রয়েছে।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
রান্নাঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩