মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

একসাথে তিন সন্তান প্রসব করলেন গৃহবধূ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই তিন সন্তানের জন্ম দেন তাসলিমা বেগম।

তাসলিমা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটোভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।

তাসলিমা বেগমের বাবা নীল বাদশা জানান, কিছুদিন আগে বাচ্চা প্রসবের জন্য আমার বাড়িতে আসে তাসলিমা। বুধবার সকালে প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তান প্রসব করেন তাসলিমা। তিন সন্তানের প্রসবের পর তাসলিমা বেগম ও নবজাতকগুলো সুস্থ রয়েছেন। তাসলিমা বেগমের ৩ বছর বয়সী আরো একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতক গুলো সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।