মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে আল আমিন মোল্লা (২৫) নামে এক প্রতিবন্ধী  যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার প্রেমবাগ গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক  উপজেলার প্রেমবাগ গ্রামের আমজেদ মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। নিহত যুবকের পিতা আমজেদ মোল্লা জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে তার এই সমস্যার কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না। বাড়িতে কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে চলে যেত আবার ৭-৮ দিন পরে বাড়িতে ফিরে আসতো। রাতে তার মার সাথে খাওয়া-দাওয়া করে যার যার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের জানালার কাপড় সরিয়ে দেখি ঘরের ডাবার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরাদেহ নিচে নামানো হয়। মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ইউপি সদস্য মিন্টু মোল্লা বলেন, আল আমিন মোল্লা আমার আপন চাচাতো ভাই। তার মাথায় সমস্যা ছিল। এই সমস্যার কারণে বাড়ি থেকে সে এদিক ওদিক চলে যাতো। ঘরের ডাবার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।