নওগাঁর রাণীনগর সদরের বন্ধু রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগর উপজেলা কমিটির পরিকল্পনা সভা ও অহিংস দিবসে হিংসা মুক্ত সমাজ গড়ার ঐক্যমত্য বিষয়াদি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পিএফজি গ্রুপের আয়োজনে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাহিমুল বাশার বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাণীনগর হিন্দু বদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, রাণীনগর থানা বিএনপি’র, আহবায়ক কমিটির সদস্য এসএম মুনজুরুল রশীদ,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, কমিউনিস্ট পার্টির বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক সিরাজে আলম, শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন টনি, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামীম হোসেন, হাঙ্গার প্রজেক্টের, রাজশাহী,ময়মনসিংহওরংপুরের এরিয়া কো-অডিনেটর আব্দুর রাজ্জাক, এফজি’র রাণীনগর কমিটির কো-অডিনেটর সাইদুজ্জামান সাগর, অ্যাম্বাসেডর, আব্দুল আজিজ, শামীম হোসেন, মর্জিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরে রাণীনগর উপজেলাকে হিংসা, বিদ্বেষ, জুয়া ও মাদক মুক্ত গড়ে তুলতে বিভিন্ন ধরণের কর্মসূচী বাস্তবায়ন করার উদ্দোগ গ্রহণ করা হয়।