মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১ ॥ আহত-৭

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জের দক্ষিন কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটাবিদ্ধ হয়ে শামীম মিয়া নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয় । শামীম মিয়া(২৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ৩ অক্টোবর মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগনের চারা রোপন করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারা টেটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।