মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেনাপোল বন্দরে মত বিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর আধুনিকায়নের দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। বন্দরের সার্বিক উন্নয়ন ও গতিশীলতার লক্ষে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন একান্ত জরুরি।
 
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
বেনাপোল স্থলবন্দর কতৃক আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।
 
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবদুল জলিলের সভাপতিত্বে মত বিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (উপসচিব) পরিচালক আক্তার উননেছা শিউলী, বেনাপোল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম সহ বিভিন্ন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতা কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।