মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

পঞ্চগড়ের আটায়ারীতে সামিউল ইসলাম সয়ন(২৬) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজনেরা। মঙ্গলবার( ০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সামনে পাকা সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিহত সমিউল ইসলাম সয়ন উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা কসমেটিক্স ব্যবসায়ী মোঃ রবিউল হকের মেঝ ছেলে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সয়নের বাবা মোঃ রবিউল হক, সয়নের মা সেলিনা বেগম, প্রতিবেশী বোন জয়া বেগম, রূপু হাসান, সয়নের বন্ধু সোহানুল হক, আবু হাসান বাবু, সাকিল হোসেন, রেজওয়ান রাসেদ সোহান প্রমুখ। বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর সামিউল ইসলাম সয়ন(২৬) এর পুর্ব পরিচিত বন্ধু ঠাকুরগাঁও জগন্নাতপুর আদর্শ কলোনীর বাসিন্দা আঃ রউফ এর পুত্র মুন্না (৩০) সহ দুইজন মোটরসাইকেল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল গেটে আসে। সেখান থেকে শয়ন কে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে রুহিয়ার দিকে যেতে থাকে। আটোয়ারী পল্লীবিদ্যুৎ মোড় পার হয়ে বড়দাপ কোনপাড়া এলাকায় ইব্রাহিম আলীর বাড়ীর সামনে আটোয়ারী – ঠাকুরগাঁও পাকা সড়কে তাদের পুর্ব পরিকল্পনা মোতাবেক সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত বন্ধুরা। সয়ন রংপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ সেপ্টেম্বর রাত ১২:০৩ মিনিটে মৃত্যু বরণ করে। সয়নের মা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৭, তারিখ: ০৮/০৯/২০২৩। মামলা রুজু হওয়ার প্রায় একমাস হলেও মামলার আরজিতে হত্যাকারীর নাম উল্লেখ থাকলেও পুলিশ প্রশাসন আজো আসামী গ্রেফতার করতে পারেনি। পুলিশ প্রশাসনের ভুমিকায় সয়নের পরিবারের লোকজন হতাশাগ্রস্থ। সয়নের বন্ধুরা বলেন, ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন আসামী গ্রেফতার করতে ব্যর্থ হলে আটোয়ারীবাসী কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি আন্দোলনের সময় আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া উপস্থিত হয়ে আসামী গ্রেফতারে আশ^স্ত করেন। নবাগত ওসি বলেন, আমার সর্বোচ্চ কৌশল খাটিয়ে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা করবো। সবাই সহযোগিতা করলে হত্যাকারী শীঘ্রই গ্রেফতার হবে-ইনশাআল্লাহ। ওসি’র আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা আপাদত ঘরে ফিরে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।