জামালপুরে মেলান্দহ আংগুরী (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার সকাল ৭ টায় ৫ নং নয়ানগর ইউনিয়নের ৫ নং চর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু ওই এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী আমিজ উদ্দিন রবিবার দিবাগত রাতে নাটক দেখতে যাবে। এতে স্ত্রী আংগুরী নিষেধ করেন। নিষেধ করার পরও নাটক দেখতে যান স্বামী আমিজ উদ্দিন। ভোর ৩ টায় নাটক দেখে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। খোজা খুজির একপর্যায়ে ঘরের মাচায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে গৃহবধু আংগুরী কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকালে এসে লাশ নামায়। মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানাই।
মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি
মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩