মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চৈক্ষ্যং রেপার পাড়া বাজারে প্রশাসনের মনিটরিং 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ অক্টোবর, ২০২৩
আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার মনিটরিং ও তাগাদা দেওয়া হয়। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বর্ণিত বাজারের অধিকাংশ দোকানে দ্রব্যমূল্য, ট্রেড লাইসেন্স ও  হোল্ডিং কর সরেজমিনে তদারকি ও  মনিটরিং করেছেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোঃ সোয়াইব,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ উল্লাহ নিজামী,স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির প্রতিনিধি ও সাংবাদিকরা।
প্রসংগত,এসময় রেপার পাড়া বাজারের প্রায় দোকানে মূল্য তালিকা, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং করের কাগজ না থাকায় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট অফিসের দ্রুত সংগ্রহ করার জন্য তাগাদা দেওয়া হয়।
আরও বাজারে দোকানে মূল্য তালিকা টাঙ্গানো ও সরকার নির্ধারিত মূল্য আলুর কেজি ৩৫ টাকা,পেয়াঁজ ৬৫ টাকা দরে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব জানান, চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজারে প্রাথমিকভাবে তদারকি ও মনিটরিং করা হয়। পরবর্তীতে জরিমানা করা হবে।
এখানে ব্যবসায়িদের ক্ষেত্রে দোকানে অনিয়মের জন্য মূল্য তালিকা টাঙানো,ভূমি উন্নয়ন কর ও হোল্ডিং করের কাগজপত্র না থাকায় অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিস থেকে নেওয়া জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।