মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে একাদশ শ্রেণির ভর্তির কাজে সহায়তায় করছে রোভার স্কাউট

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ অক্টোবর, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে নীলাভ ধূসর শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট,গলায় হলুদ স্কার্ফ পরে সেবার মনোভাব নিয়ে কলেজ ক্যাম্পাসে ছোটাছুটি করছে অত্র কলেজের রোভার ও গার্ল-ইন রোভার সদস্যরা সেবা দিচ্ছে একাদশ শ্রেণির ভর্তিইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের।
২৬ শে সেপ্টেম্বর ২০২৩ সকাল হতে ভর্তি শুরু হয় এবং ভর্তি কার্যক্রম শেষ না হওয়া প্রর্যন্ত তাদের এই সেবা অব্যাহত আছে
বীরগঞ্জ সরকারি কলেজের ২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণির  ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের  ভর্তি কাজে সার্বিক সহায়তা, নিয়ম শৃঙ্খলা রক্ষায়,ভর্তির সময় ক্যাম্পাসে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেই বিষয়ে তারা থাকে খুবই সচেষ্ট।
ভর্তি কাজে স্বেচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্ব পালনকারী রোভার তানভীর ও জাহিদ   জানান,আমরা দেশ সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত যেমন টাকা জমা,ফরম সংগ্রহ, প্রয়োজনীয় কাগজ সাজানো কাজে সহায়তা করছি এতে শিক্ষার্থীরা কম সময়ে ঝামেলামুক্ত ভাবে ভর্তি হতে পারছে।
এ ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের  প্রভাষক ও রোভার স্কাউট লিডার  আল মামুন জানান, ইউনিটে মোট ১৮ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা নিদিষ্ট সিডিউল মেনে  ভর্তি কাজে সার্বিকভাবে কাজ করতে যাচ্ছে। তারা এভাবে কাজ করায় কয়েক বছর হতে ভর্তি  ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হচ্ছে।
বীরগঞ্জ সরকারি কলেজ এর গার্হস্থ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গার্ল ইন রোভার লিডার রুমানা ফারজানা জানান, আমাদের ছেলে মেয়েরা সবসময় পড়াশোনার পাশাপাশি সামাজসেবা মুলক কাজ করে এবং তারা সংকটময় মুহূর্তে একে অপরের বিপদ আপদে অপরকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে প্রতিবছর বিভিন্ন দিবসে, স্বাধীনতা ও বিজয় দিবসসহ অন্যান্য দিবসগুলোতে বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে এজন্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।