মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক রিন্টু’র তত্বাবধানে সবজি চাষে ব্যতিক্রম উদ্যোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ অক্টোবর, ২০২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে শাক-সব্জি উৎপাদনে প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান তৈরিতে ব‍্যস্ত সময় পার করছেন কৃষি বিভাগের কর্মকর্তাগণ।
বর্তমানে কৃষি ক্ষেত্রে কৌশলগত ও আধুনিক প্রযুক্তিতে সব ধরনের সব্জি উৎপাদন করা হচ্ছে ৷ এসব পুষ্টি উৎপাদনের লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গোবিন্দগঞ্জের উপজেলা কৃষি বিভাগ।
গোবিন্দগঞ্জ কৃষি অফিসের উপ- সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক রিন্টু প্রাতিষ্ঠানিক স্থাপন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন ৷ তিনি শাক-সব্জি উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে সবজি বাগান স্থাপন করে যাচ্ছেন । প্রাথমিকভাবে বীজ-সার এবং উপকরণসমূহ বিনামূল্যে প্রদান করা হচ্ছে ।
প্রাতিষ্ঠানিক সব্জি বপন ও পুষ্টিবাগানের সন্ধান মেলে সম্প্রতি উপজেলার নাকাই বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার সারা দেশে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনাসহ পুকুর ও খালের পাড়, স্যাঁতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাক-সবজি ও ফলমূল উৎপাদনের আহ্বান জানান। এতে মানুষের পুষ্টিহীনতা দূরকরণের পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হয়েছে। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জমি প্রস্তুত করে সেখানে বপণ করা হচ্ছে- লাল শাক, পালং শাক, ঢেঁড়স এবং লাউসহ নানা প্রকারের শাক- সব্জি। উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান স্থাপন কর্মসূচি ইতোমধ্যে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে থাকা পরিবারের মানুষের জন্য এই বাগান করা হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, কৃষি বিভাগের কর্মকর্তাগণ শাক-সবজি উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেয়ায় অনেকটাই জ্ঞানের সঞ্চার হয়েছে আমাদের।
প্রধান শিক্ষক শেখ আশরাফুল ইসলাম আজাদ বলেন, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গনের পাশে সবজি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এজন্য কৃষি বিভাগ তথা সরকারকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, পরিবারে পুষ্টি চাহিদাপূরণের লক্ষ্যে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগে মানুষের খাদ্য ঘাটতি পূরণ হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও তাদের হাতে-কলমে শেখানোর জন্য প্রাতিষ্ঠানিক পুষ্টিবাগান করা হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার প্রত্যেক ইউনিয়নের একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবাগান তৈরি করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।